বিচারকের খাসকামরা থেকে আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারকের খাসকামরা থেকে আজ বুধবার দুপুরে এক আসামি পালিয়ে গেছেন। আসামির নাম শফিকুল ইসলাম ওরফে শফি। তিনি ধানমন্ডি থানার একটি চুরির মামলার আসামি।জানা গেছে, ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম আসামি শফিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য ঢাকা মহানগর হাকিম আবদুর রহিমের খাসখামরায় নিয়ে যান। এ সময় আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে কি না, সে বিষয়ে ভাবার জন্য বিচারক তাঁকে সময় দেন। আসামিকে সময় দিয়ে বিচারক এজলাসে যান। ফিরে এসে দেখেন আসামি নেই।এ ঘটনায় এসআই নূর আলম কোতোয়ালি থানায় মামলা করেছেন।