বিচারকের দিকে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ গোলাম সারওয়ারের দিকে জুতা ছুড়েছে ফোরকান নামের এক আসামি। ফোরকান একটি ছিনতাই মামলার আসামি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামে নতুন আদালত ভবনের তৃতীয় তলায় বিচারকের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।এর আগে ওই মামলার দুই আসামি ফোরকান ও আমির হোসেনের জামিনের আবেদনের ওপর শুনানি হয়। কিন্তু আদেশ দেওয়ার আগে কাঠগড়ায় থাকা ফোরকান অন্য আসামির জুতা বিচারককে লক্ষ্য করে ছুড়ে মারে। কিন্তু জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিচারকের সামনে থাকা আইনজীবীদের জন্য নির্দিষ্ট সোফার ওপর পড়ে। এ অবস্থায় আসামি ফোরকানের কৌঁসুলি মোহাম্মদ আবু আবদুল্লা আল হেলাল মামলা চালাবেন না বলে ওকালতনামা প্রত্যাহার করেন। তিনি এ ঘটনায় বিচারকের কাছে দুঃখ প্রকাশ করেন।গত বছর এপ্রিলে নগরের খুলশীর নিউ শহীদ লেন এলাকায় ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন।