বিচারকের ভুল স্বীকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারীর অভিযোগে চলা তদন্তে ভুল ব্যক্তির নাম লিখেছিলেন বিচারক জাঁ মিশেল জঁথি। পরে ভুল বুঝতে পেরে তা স্বীকার করে নিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে।সারকোজির বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিখ্যাত প্রসাধনসামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠান লরিয়েলের উত্তরাধিকারী লিলিয়াঁ বেতেঙ্কুর (৯০) কাছ থেকে অবৈধভাবে বিপুল অঙ্কের অর্থ অনুদান নিয়েছেন। তবে বিচারক জাঁ মিশেল জঁথি তাঁর ডায়েরিতে বানান ভুল করে ‘লিলিয়াঁ বেতেঙ্কু’র নামের পরিবর্তে ‘ইংগ্রিড বেতাঙ্কু’র নাম লিখেন। সারকোজির আইনজীবী থিয়েরি হেরজগ ফ্রান্সে এক বেতারে জানান, ইংগ্রিড বেতাঙ্কু কলম্বিয়ায় ছয় বছর জিম্মি হিসেবে আটক ছিলেন। ২০০৭ সালে তিনি মুক্তি পান।পরে ভুল বুঝতে পেরে তা স্বীকার করে নিয়েছেন বিচারক জঁথি। তবে ভুল ব্যক্তির বিষয়ে সারকোজিকে তলব বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেও জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সারকোজিকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।