বিচারপতি আবু নাঈম পদত্যাগ করলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি রেজিস্ট্রার কার্যালয়ে রাষ্ট্রপতি বরাবর তাঁর পদত্যাগপত্র জমা দেন। বিচারপতি নাঈমের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি তাঁর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।দেশের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের এক দিনের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দিলেন।