বিচারপতি নিজামুল হক সম্পদের হিসাব জমা দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক তাঁর সম্পদের হিসাব জমা দিয়েছেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কাছে তিনি তাঁর সম্পদের হিসাব জমা দেন।এ বিষয়টি নিশ্চিত করে প্রধান বিচারপতির সচিব কবীর হোসেন প্রথম আলোকে বলেন, বিচারপতি নিজামুল হক তাঁর সম্পদের হিসাব জমা দিয়েছেন। এ নিয়ে ১৬ জন বিচারপতি তাঁদের সম্পদের হিমাব জমা দিয়েছেন।