বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির নেতা মওদুদ আহমদ এবং ট্রাইব্যুনালের আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। আজ সোমবার বিকেল চারটার দিকে বার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।মাহবুব হোসেন বলেন, ‘সম্প্রতি দি ইকনোমিস্ট ও আমার দেশ পত্রিকায় বিচারপতি নিজামুল হক ও বেলজিয়ামপ্রবাসী বাংলাদেশি আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার কথোপকথন প্রকাশিত হয়েছে। আমরা বলতে চাই, এর চেয়ে অসদাচরণ কোনো বিচারকের পক্ষে করা সম্ভব নয়। তাঁকে পদত্যাগ করতে হবে; প্রয়োজনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠাতে হবে। তিনি বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন।’মওদুদ আহমদ ও আবদুর রাজ্জাকও সংবাদ সম্মেলনে একই দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন খোকন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মো. আলী, বার কাউন্সিলের সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।