বিচারপতি নিয়োগে আমরাও ভুল করেছি: মওদুদ
উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে কি চলতে পারে? আপনি কী ভাবছেন? আমি মনে করি, বিচারপতি নিয়োগে আমরাও ভুল করেছি। এখন কিছু বললে তারা (আওয়ামী লীগ) আমাদের বলে, আপনারা তো একই কাজ করেছেন। কিন্তু এটা তো যুক্তি হতে পারে না। না। নিশ্চয় এটা যুক্তির কথা নয়। সুতরাং আমি মনে করি, একটি জুডিশিয়াল কমিশন হওয়া উচিত। প্রধান বিচারপতি, জ্যেষ্ঠ বিচারপতিরা, সুপ্রিম কোর্ট বার ও বার কমিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি থাকতে পারেন। সুশীল সমাজকেও সম্পৃক্ত করা যায়। কমিশন রাজনৈতিক পক্ষপাত বা দৃষ্টিভঙ্গি পরিহার করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে পারে। তাহলেই বিচারপ্রার্থীরা বিচার পাবেন। বিচার বিভাগের ভাবমূর্তি আরও উন্নত হবে। বর্তমান সংসদে এ নিয়ে কোনো আলোচনা নেই। আপনারাও কিন্তু নীরব রয়েছেন। দেখুন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছিল। তারা অনেকগুলো অধ্যাদেশকে আইন করল। কিন্তু এটি রাখল না। কারণ এটি রাখলে বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে তা চলে যাবে। সে জন্য তারা এ অধ্যাদেশটি আইনে পরিণত করেনি। ওই ধরনের একটি আইন যদি সরকার এখন করে তাহলে তারা একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করবে। আপনি এ বিষয়ে একটি বেসরকারি বিল আনবেন কি? আমি চিন্তা করে দেখতে পারি। সত্যি বলছি, আমি এ নিয়ে চিন্তা করিনি। এখন যখন বলছেন, তখন এটা আমরা চিন্তা করে দেখব। [৭ মার্চ মিজানুর রহমান খানকে দেওয়া টেলিফোন সাক্ষাত্কার।