বিচারপতি মাহমুদ হোসেন সার্চ কমিটিতে মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির সভাপতি পদে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া হাইকোর্ট বিভাগের বিচারক মোহাম্মদ নুরুজ্জামানকে কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।আজ সোমবার তাঁদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।গত শনিবার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ওই দিন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পেশ করতে হবে।