বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের: প্রধান বিচারপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক মনে করেন, বিচারপতিদের অভিশংসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদের। বিভিন্ন দেশে এই ক্ষমতা সংসদের হাতে আছে। কেননা, যেকোনো আইন প্রণয়নের ক্ষমতা সংসদের।পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। ভবিষ্যতে কী হবে, তা কেউ জানে না। আমি বর্তমানে বাস করি। আইনজীবী, বিচারক ও প্রধান বিচারপতি হিসেবে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি।’ আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব কথা বলেন।