বিচারপতিদের আর ‘মাই লর্ড’ না বলার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বার সমিতির এক ঐতিহাসিক প্রস্তাবে হাইকোর্টের বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইউর লর্ডশিপ’ বলে সম্বোধন না করার প্রস্তাব পাস করেছেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইন।আজ বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বার সমিতি এই প্রস্তাব উত্থাপন করে। ফলে আইনজীবীরা এখন থেকে ঔপনিবেশিক ঐতিহ্য থেকে বের হয়ে বিচারপতিদের ‘স্যার’ বা ‘ইওর অনার’ বলে সম্বোধন করবেন।পাঞ্জাব ও হরিয়ানা বার সমিতির আগে কেরালা হাইকোর্টের আইনজীবী সমিতি ২০০৭ সালে এই সিদ্ধান্ত নেয়।