বিচারপতির বাবা মারা যাওয়ায় আব্দুল আলীমের জেরা অসমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুল মোমেনকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী এ ই এম খলিলুর রহমান। তবে বিচারপতি ওবায়দুল হাসানের বাবা মারা যাওয়ায় জেরা অসমাপ্ত রেখেই ট্রাইব্যুনালের কাজ শেষ হয়।আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জেরার কাজ চলে।জেরার একপর্যায়ে ট্রাইব্যুনালের অন্যতম সদস্য বিচারপতি ওবায়দুল হাসান তাঁর বাবার অসুস্থতার খবর পেয়ে ট্রাইব্যুনাল ত্যাগ করেন। পরে তাঁর বাবা মারা যাওয়ায় জেরা অসমাপ্ত রেখেই ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম বন্ধ রাখা হয়।