বিচারপতির বিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওয়ার্ড ওয়েবের ওপর একটু ‘রাগ’ করতে পারেন অন্য রেফারিরা। ফাউলবহুল এক ফাইনালে ১৫ বার কার্ড বের করেছেন ওয়েব। অকারণে করেছেন, এটা কেউ বলতে পারবেন না। তার পরও ওয়েবের অন্যায় সমালোচনা হয়েছে, তবে রেফারিং নিয়ে পুরো বিশ্বকাপই ছিল সমালোচনামুখর, যা চরমে উঠল দ্বিতীয় পর্বের দুটি ম্যাচে। এক. মেক্সিকোর বিপক্ষে কার্লোস তেভেজের গোল। দুই. জার্মানির বিপক্ষে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ‘অ-গোল’। মেক্সিকোর বিপক্ষে তেভেজের প্রথম গোলটি সম্পর্কে সংবাদমাধ্যমে লেখা হয়েছিল, তেভেজ ও শেষ মেক্সিকান ডিফেন্ডারের মধ্যে অন্তত আটজন তেভেজের জায়গা ছিল! আর ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট জার্মানির গোললাইন অতিক্রম করার পরও গোল হলো না। প্রশ্ন উঠল, রেফারি-লাইন্সম্যান মাঠে ঘুমিয়ে ছিলেন নাকি!