বিচারপতির বিরুদ্ধে মাহমুদুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে অভিযোগ দাখিল করেন তিনি। আবেদন দাখিল করার পর মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন অভিযোগ তুলে ধরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন দিয়েছি।’ আজই রাষ্ট্রপতির কাছে আবেদন পাঠানো হবে বলে তিনি জানান।যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম জানান, তিনি ‘আমার দেশ’-এর একটি প্যাকেট সিলগালা অবস্থায় পেয়েছেন। তবে বিষয়বস্তু কী, তিনি তা জানেন না।সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট ২০০৯ এবং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ মতে শামসুদ্দিন চৌধুরী অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়।