১৭ জুলাই প্রথম আলোয় আইন অধিকার পাতায় মো. মোরশেদুর রহমান আইনজীবী, চট্টগ্রাম জেলা বার কর্তৃক ‘বিচারপ্রক্রিয়া সহজ করতে একটি প্রস্তাব’ শিরোনামে কলামটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি আমাদের দেশের বিদ্যমান বিচারপ্রক্রিয়া সম্পর্কে অতি মূল্যবান প্রস্তাব রেখেছেন। আমরা জানি যে আমাদের পূর্বের বিচার বিভাগের নিয়োগনীতির অনিয়ম বা দুর্নীতি সম্পর্কে ইতিমধ্যে যেমনটি পত্রপত্রিকায় সমালোচনা হয়েছে, তেমনটি পত্রিকায় আরও প্রকাশ পেয়েছে যে আমাদের দেশে পুলিশি তদন্ত প্রশ্নবিদ্ধ। আর এরই পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশন কর্তৃক বাংলাদেশে স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়ার প্রস্তাব এসেছে। স্বাধীন বিচার বিভাগের নিরপেক্ষ ও প্রকৃত তদন্তকাজে এ প্রক্রিয়ায় নির্দলীয় তদন্তব্যবস্থা আমাদের দেশে সত্যই চরিতার্থ করা সম্ভব এবং দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এমনকি রাষ্ট্রের সর্বক্ষেত্রেও যে তার প্রভাব পড়বে—এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। হয়তো এ তদন্ত কমিটির নিরপেক্ষ এ প্রক্রিয়া অচিরেই আমাদের দেশে রাজনীতির খাতিরে রাজনীতি করার মানসিকতার পরিবর্তন ঘটাবে। তবে, দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে মানবাধিকার কমিশনকে সন্নিবেশিত করার পাশাপাশি আমাদের সমাজের সর্বস্তর থেকে অন্যায় ও অযথা হয়রানির কালো হাত নির্মূল করতে এখনই প্রয়োজন যেকোনো ধরনের্রমিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে রাষ্ট্রে আইনগত শাস্তির ব্যবস্থা থাকা। অবশ্য্রআশার কথা, অন্যায়ভাবে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে রাজস্বকর ফাঁকিসংক্রান্ত কোনো অমূলক মামলায় শাস্তি নিশ্চিত করা হয়েছে। অপরাধের শাস্তি দুই বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।ঠিক এমনিভাবে অন্যান্য সাধারণ মামলার ক্ষেত্রেও মানবাধিকার কমিশনের সমন্বয়ে তদারকি কমিটি গঠন করে সমাজের সর্বস্তর থেকে অবান্তর তথা মিথ্যা মামলা এবং অযথা হয়রানি থেকে নিষ্কৃতি পেতে উপায় খোজতে হবে। শুধু উকিল নোটিশের ভিত্তিতে থানা-পুলিশের মাধ্যমে নামমাত্র একটি তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে স্বাধীন বিচার বিভাগকে নিরুপায় পরিস্থিতিতে ফেলে না রেখে, এসব অযাচিত মামলার বোঝা ও হয়রানিমূলক (পক্ষপাতদুষ্ট) পুলিশি তদন্ত কমিটির স্থলে ডিজিটাল পদ্ধতিতে স্বাধীন বিচার বিভাগের তদন্তমূলক কার্যকলাপ কার্যকর করা উচিত। যেখানে প্রচলিত তদন্তকাজের সঙ্গে লিয়াজোঁ হিসেবে (১) জেলা ও উপজেলা পরিষদের দপ্তর, (২) পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দপ্তর, (৩) ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদ সংস্থা তথা প্রচারমাধ্যম এবং (৪) স্থানীয় আর্থসামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান বা এনজিও কর্তৃক সঠিক তথ্য-উপাত্ত গ্রহণসাপেক্ষে (মামলার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক ও যৌথ ধারণা নথিজাত করে) জেলা জজকোর্ট ও থানা প্রশাসনের সহযোগিতায় যেকোনো সাধারণের বিরুদ্ধে আনীত অভিযোগ কিংবা মামলা গ্রহণ করার ক্ষেত্রে সিন্ডিকেট ব্যবস্থার প্রবর্তন করা যেতে পারে। তাহলেই এ রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তথা সর্বস্তর থেকে অন্যায় ও দুর্নীতি অঙ্কুরেই বিনাশ করা সম্ভব।এম এ চৌধুরী আখতারুজ্জামানসাংবাদিক ও লেখক