বিচারপ্রার্থীর করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যতালিকা হচ্ছে আদালতে প্রতিদিন কী কী মামলার শুনানি হবে, কয়টি মামলা উত্থাপিত হবে তার বিবরণ। এটি আদালতে পেশকারের কাছে সংরক্ষিত থাকে এবং সবার জন্য উন্মুক্ত। এতে তিনটি কলাম থাকে। যথাক্রমে থাকে ধার্যকৃত মোকদ্দমার নম্বর ও শ্রেণী, ফলাফল বা যে তারিখের জন্য মুলতবি হলো এবং তৃতীয় কলামে থাকে সংক্ষেপে আদেশের বিবরণ। কোনো মামলা সম্পর্কে খোঁজ নিতে কার্যতালিকার নির্ধারিত তারিখের মামলা নম্বর দেখে মেলাতে হবে পরবর্তী তারিখ ও ফলাফল কী। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কিংবা হেরফের দেখলে সংশ্লিষ্ট আইনজীবীর সহকারীর সাহায্য নিতে হবে। কার্যতালিকায় লেখা শব্দগুলো সাধারণ বিচারপ্রার্থীদের বোঝার কথা নয়। তাই সরাসরি আইনজীবী কিংবা মুহুরির কাছ থেকে জানতে হবে। আদালতের কোনো কর্মচারী, পেশকার বা পিয়ন যদি মামলার বিষয়ে কোনো প্রস্তাব দেন, তা আইনজীবীকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট আইনজীবী মূল নথি দেখে তা যাচাই করবেন। কোনো তারিখ ভুল লিখলেন কি না, কিংবা মুহুরি ভুলভাবে টুকলেন কি না, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।