বিচারবহির্ভূত হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যা বর্তমান সরকারের অন্যতম আলোচিত বিষয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে। হাইকোর্ট সব ধরনের বিচারবহির্ভূত হত্যার বিচার করার জন্য সরকারের প্রতি নির্দেশও দিয়েছেন। দেশের জনমতও এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ২০০৯ সালের মতো ২০১০ সালেও বিচারবহির্ভূত হত্যার বিপক্ষে প্রায় একই সমান নাগরিক তাঁদের মত প্রকাশ করেছেন। এবারের জরিপে এই হার ছিল ৭৭ শতাংশ, আগের বছর ছিল ৭৮ শতাংশ। এ ধরনের হত্যাকাণ্ডের পক্ষে এবার সমর্থন দিয়েছেন ২৩ শতাংশ, আগের বছর এই সমর্থন ছিল ২২ শতাংশ।