বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনো সভ্য দেশের মানদণ্ড হতে পারে না : আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিচারে মৃত্যুদণ্ড ও বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডই কোনো সভ্য দেশের মানদণ্ড হতে পারে না। অনেকে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা করেন। কিন্তু বিচারবিভাগীয় মৃত্যুদণ্ডের কথা কেউ বলেন না। আইনের শাসন প্রতিষ্ঠায় এটি কোনো মাধ্যম নয়। এ দেশেও হয়তো এক দিন মৃত্যুদণ্ড থাকবে না।আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর শেষে আইনজীবী সমাবেশে এসব কথা বলেছেন। ‘শহীদ অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ভবন’ নামে সাত তলাবিশিষ্ট এ ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা।মন্ত্রী আরও বলেন, ‘মানবসভ্যতার অন্যতম স্তম্ভ হচ্ছে আইনের শাসন। আইনের সংশ্লিষ্টরা এর ধারক ও বাহক। আমরা যে জীবনের জন্ম দিতে পারি না, সেই জীবনের মৃত্যু দেওয়ারও আমাদের কারও অধিকার নেই। একটি মানুষ যত অন্যায়ই করুক, আরেকটি মানুষ তার বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার রাখে না।’সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিশ্লেষক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান, ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী প্রমুখ।