বিচারব্যবস্থায় আস্থা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে বিদ্যমান আইন সংশোধনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।আজ শনিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনে দেওয়ানি কার্যবিধি পরিবর্তন আইন পাস হবে। এ আইনের মধ্যে সংসদে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, মামলা নিষ্পত্তির প্রতিটি পর্যায়ে সময় বেঁধে দেওয়া হচ্ছে। এতে নির্দিষ্ট সময় শুনানি করে রায় দিতে হবে।আইনমন্ত্রী বলেন, মামলা অকারণে মুলতবি রাখা রোধ করতে হবে। বিনা কারণে বিচারপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হয়, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের তদারক করতে হবে। তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করা হচ্ছে। এ ব্যবস্থায় বিচারপ্রার্থীরা সহজে সুবিচার পাবে। এতে বিচারব্যবস্থার ওপর তাদের আস্থা বৃদ্ধি পাবে।১১ দিনব্যাপী ১১৫তম এ প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ পরিচালক জাকির হোসেন বক্তব্য রাখেন। বাসস।