বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জনগণের দুর্ভোগ লাঘব এবং বিচারপ্রার্থীদের কল্যাণে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন।আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে মামলার নিষ্পত্তি দ্রুততর হবে এবং বিচার প্রশাসনে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।প্রধান বিচারপতি বলেন, বর্তমানে উচ্চ আদালতে প্রায় সাড়ে তিন লাখ এবং নিম্ন আদালতে প্রায় ১০ লাখ মামলা অনিষ্পন্ন আছে। ইতিমধ্যেই আদালতগুলোতে অনিষ্পন্ন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধান বিচারপতি উচ্চ আদালতের পরিসর বৃদ্ধি, নতুন রেকর্ড রুম ও অফিস রুম নির্মাণসহ বিচারক ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধিতে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।রাষ্ট্রপতি এসব ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মাদ শফিউল আলম, সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ূন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা উপস্থিত ছিলেন। —বাসস।