বিচারাধীন মামলার সংবাদ প্রকাশে বিধি নিষেধ নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারাধীন মামলার সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য নির্দেশাবলি প্রণয়নের বিষয়টি নাকচ করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। গতকাল মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ মত দিয়েছেন।তবে আদালত বলেছেন, যদি কোনো ভুক্তভোগী প্রমাণ করতে পারেন যে গণমাধ্যমের প্রতিবেদন তাঁর ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সে ক্ষেত্রে সংবাদ প্রচারে সাময়িক স্থগিতাদেশ আরোপ করা যেতে পারে।আদালত বলেছেন, নতুন প্রবর্তিত স্থগিতকরণ ধারণার লক্ষ্য বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত অভিযোগকারীর অধিকার ও একই সঙ্গে গণমাধ্যমের বাকস্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখা। আদালত আরও বলেন, সাময়িক স্থগিতাদেশের বিরুদ্ধে গণমাধ্যম আপিল করতে পারবে।