বিচারিক কমিশন গঠনে আবেদনের বিষয়ে আদেশ ৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা আবেদনের বিষয়ে ৬ নভেম্বর আদেশ দেবেন হাইকোর্ট।রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ তারিখ ধার্য করেন।ওই ঘটনায় প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো এ সময়ের মধ্যে জানাতে বলেছেন আদালত।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানি করেন। এ ছাড়া আইনজীবী সুব্রত চৌধুরীও শুনানিতে অংশ নেন।সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। একই সঙ্গে আদালত শুনানির জন্য ১৪ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য রেখেছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল ইউনুস আলী সম্পূরক আবেদন করেন। আবেদনে কক্সবাজার ও চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতা নিয়ে পরস্পরকে দোষারোপ করে সরকার ও বিরোধীদলীয় নেতাদের দেওয়া বক্তব্য ১৬১ ধারায় জবানবন্দি হিসেবে গ্রহণেরও আরজি জানানো হয়েছে।একই সঙ্গে আবেদনে ওই সব এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়।