বিচারিক প্রক্রিয়া চলার সময় আদিলুরকে মুক্তি দেওয়া যায়: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলার সময় তাঁকে মুক্তি দেওয়া যায় বলে মনে করে যুক্তরাষ্ট্র।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি গতকাল দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামালের সঙ্গে তাঁর দপ্তরে আলোচনার পর এ অভিমত দেন।বৈঠক শেষে ঢাকায় শীর্ষ মার্কিন কূটনীতিক জানান, তাঁদের আলোচনায় অধিকারের সম্পাদকের গ্রেপ্তার, গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে মার্কিন কংগ্রেস সদস্য ও বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ এবং আগামী সপ্তাহে ঢাকায় সামরিক ও বেসামরিক মার্কিন কর্মকর্তাদের সফরের প্রসঙ্গগুলো এসেছে। মজীনা বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অবস্থান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের কাছে তুলে ধরেছি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বিবৃতি প্রচার করেছে। তাঁর গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন। আমরা তাঁর মুক্তি চেয়েছি। বিচারিক প্রক্রিয়া চলার সময় তাঁকে মুক্তি দেওয়া যায়।’ অধিকারের সম্পাদককে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করে সরকার যুক্তরাষ্ট্রকে একটি কূটনৈতিক পত্র দিয়েছে। এটিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট কি না, জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। এ প্রসঙ্গে মজীনা বলেন, ‘নিজেদের অবস্থান তুলে ধরার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।’