বিচারে বাধা সৃষ্টিকারীরাও যুদ্ধাপরাধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা সৃষ্টিকারীরাও যুদ্ধাপরাধীদের মতো অপরাধী। আমরা তাদেরও ক্ষমা করব না।’গতকাল সোমবার রাতে চাঁদপুরের হাসান আলী উচ্চবিদ্যালয়ের মাঠে বিজয় মেলা মঞ্চে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।মহীউদ্দীন খান আলমগীর অভিযোগ করেন, অনেকেই যুদ্ধাপরাধীদের পক্ষে বক্তব্য দিয়ে গেছেন। শুধু তাই নয়, তাঁরা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য হরতাল, ধর্মঘট ও সম্পদ নষ্ট করার প্রক্রিয়ায় সক্রিয় আছেন। তিনি বলেন, ‘আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এ ধরনের ধ্বংসাত্মক কাজ আমরা সর্বাত্মক দৃঢ়তার সঙ্গে দমন করব।’মন্ত্রী আরও বলেন, ‘ধর্মের নাম করে কেবলমাত্র গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য ধ্বংসাত্মক কাজের প্রশ্রয় দেওয়া হবে না। জোর গলায় ঘোষণা দিতে চাই, আমরা সর্বাত্মক দৃঢ়তা দিয়ে এসব ধ্বংসাত্মক, হিংসাত্মক, স্বার্থবিরোধী ও জনস্বার্থবিরোধী কাজ প্রতিহত করব।’ সম্মাননা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।