বিচারের মুখোমুখি জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি আদালত প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক কনরাড মারেকে বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছেন।বিচারক মাইকেল পাস্তর চিকিত্সক কনরাড মারেকে লস অ্যাঞ্জেলসে প্রাথমিক শুনানির জন্য হাজির হওয়ার রুল জারি করেছেন। ছয় দিনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।একই সঙ্গে আদালত ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষকে ওই চিকিত্সকের লাইসেন্স স্থগিত করারও অনুরোধ জানিয়েছেন।আইনজীবীরা জানিয়েছেন, কনরাড মারে পপসম্রাট জ্যাকসনকে শক্তিশালী ব্যথানাশক প্রয়োগ করেছিলেন। ওই ওষুধের সঙ্গে তিনি অন্যান্য উত্তেজকও মিশিয়েছেন। এ ঘটনার পরে মাইকেল জ্যাকসনকে যথাযথ চিকিত্সা দিতেও ব্যর্থ হয়েছেন ওই চিকিত্সক। তবে, মারে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি এমন কোনো ওষুধ দেননি, যাতে জ্যাকসনের মৃত্যু হয়। এ বিচারে মারে যদি দোষী সাব্যস্ত হন, তবে তাঁর সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে। বিবিসি।