বিচিত্রিতায় তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র সাত দিনের ব্যবধান। পুরো ফুটবল-বিশ্ব প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে পালন করে পেলে ও ম্যারাডোনার জন্মদিন। ফুটবলের এই দুই জীবন্ত কিংবদন্তির অজানা আর কিছুই নেই। তার পরও কিছু জানা-অজানা বিচিত্র তথ্য নিয়ে এই ছোট্ট আয়োজনব্যর্থ পেলে২০০২ ব্রাজিলিয়ান গ্রাঁ প্রিঁতে পেলেকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোনো গাড়ি ফিনিশিং লাইন ছোঁয়া মাত্রই পতাকা উড়িয়ে জানিয়ে দেওয়া। এ কাজে অনভিজ্ঞ সেদিনের বিশেষ অতিথি পাশের জনের সঙ্গে গল্প করছিলেন। সেই ফাঁকে মাইকেল শুমাখারের ফিনিশিং লাইন পেরিয়ে যাওয়া সারা! যখন পতাকা ওড়ালেন, ততক্ষণে হাজির তৃতীয় চালক!দূতএই জীবনে পেলের প্রশংসায় অনেকেই অনেক কথাই বলেছেন। তবে সবচেয়ে সার্থক মন্তব্যটি সম্ভবত জে. বি. পিনহেইরোর। পেলে অবসর নেওয়ার পর জাতিসংঘে নিযুক্ত তৎকালীন ব্রাজিলীয় প্রতিনিধি বলেছিলেন, ‘২২ বছরের ফুটবলার জীবনে পেলে বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের প্রচার যতটা করেছেন, কোনো দূতই তাঁর জীবনে সেটা করতে পারেননি।’