বিচিত্রিতায় তাঁরা
পিতার কীর্তিএকসময় ফ্লুমিনেন্সে খেলা দনদিনহো পুত্রের কীর্তিতে ম্লান হয়ে গেছেন। তবে এক জায়গায় আজও পেলের বাবা পুত্রের চেয়ে এগিয়ে। একবার শুধু হেড করেই পাঁচটি গোল করেছিলেন দনদিনহো। পেলে তাঁর ক্যারিয়ারে এক ম্যাচে হেড থেকে গোল করতে পেরেছিলেন সর্বোচ্চ চারটি।অভিনেতাপেলে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাতে বন্দী মিত্রবাহিনীর যোদ্ধাদের ফুটবলকে আশ্রয় করে কারাগার থেকে পালিয়ে যাওয়ার কাহিনি নিয়ে নির্মিত ছবিটির নাম এসকেপ টু ভিক্টরি। পেলের চরিত্রটির নাম কর্পোরাল লুইস ফার্নান্দেজ।নামটি এল কী করে?বাড়ির লোকজন তাঁকে আদর করে ডাকতেন ‘ডিকো’। পেলে নামটি তিনি পেয়েছেন স্কুলে পড়ার সময়। ভাস্কো ডা গামার গোলরক্ষক ‘বিলে’কে ভুল করে পেলে উচ্চারণ করতেন ‘পিলে’ বলে। এ নিয়েই বন্ধুরা মশকরা করত। তাঁকে খেপানোর জন্যই শুরু হলো ‘পেলে’ নামে ডাকা। এই নাম শুনলে পেলে এতটাই খেপে যেতেন, স্কুলে একদিন মারধরও করেছেন!অন্য রেকর্ড অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখনো ম্যারাডোনার। না, এটি আমাদের লেখার বিষয় নয়। ম্যারাডোনার নামের পাশে আছে অন্য রকম একটি রেকর্ড। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া খেলোয়াড় তিনি। ১৯৮৬ বিশ্বকাপ জেতার পথে ম্যারাডোনাকে সইতে হয়েছিল ৫৩টি ফাউল! এক ম্যাচে সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হওয়ার রেকর্ডটিও তাঁরই। ১৯৮২ বিশ্বকাপে ইতালি ম্যাচে ২৩ বার অন্যায় ট্যাকল করা হয়েছে ম্যারাডোনাকে। তাঁর স্মরণেআর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দশ নম্বর জার্সিটিকে ‘অবসরে’ পাঠাতে চেয়েছিল ম্যারাডোনার সম্মানে। কিন্তু ফিফা তাতে সায় দেয়নি। অবশ্য ম্যারাডোনার নামে তাঁর প্রথম ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স তাদের স্টেডিয়ামের নামকরণ করেছে—স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। বোকা জুনিয়র্স তাঁকে স্পোর্টিং ভাইস প্রেসিডেন্টও বানিয়েছিল।ম্যারাডোনা-অব্দ!পেলের নামে একটি দিবস আছে, তাঁর সহস্রতম গোলের দিনটি পেলে দিবস হিসেবে পালন করে সান্তোস। ম্যারাডোনার ভক্তরা অবশ্যই এগিয়ে। তাঁরা পালন করে ম্যারাডোনা-অব্দ! ম্যারাডোনা চার্চের অনুসারীরা ম্যারাডোনা-অব্দ অনুযায়ী হিসাব রাখেন। এখন যেমন তাদের হিসাবে এখনকার সালটি হলো ৫০ ডি ডি। ডি ডি হলো ‘দেসপুয়েস ডি ডিয়েগো’, অর্থাৎ ‘ডিয়েগোর পর’। ঋণীযখন যেখানে খেলেছেন, সেই ক্লাবটিকেই চিরঋণী করে রেখেছেন ম্যারাডোনা। যে ঋণ কখনো শোধ হওয়ার নয়। ম্যারাডোনারও কিন্তু ঋণ পড়ে আছে এক জায়গায়। ইতালির কর বিভাগে। সুদে-আসলে বাড়তে বাড়তে যে পাওনার পরিমাণ এখন দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় ৩৬৭ কোটি ৪২ লাখ টাকা! এই ঋণও কখনো শোধ হওয়ার নয়!হে ক্ষণিকের অতিথি২০০৫ সালে টিভি উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ডিয়েগো ম্যারাডোনা। অনুষ্ঠানের নাম ‘লা নোচে দেল টেন’, ‘দশ নম্বরের রাত’। এ তথ্য অনেকেরই জানা। পেলে ওই অনুষ্ঠানে এসেছিলেন, সেটিও হয়তো জানেন। কিন্তু এটা কি জানেন, ওই অনুষ্ঠানের প্রথম পর্বেই এসেছিলেন পেলে। রাজীব হাসান