বিচ্ছেদ চেয়েছিলেন মিশেল ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। আবারও নির্বাচন করতে যাচ্ছেন। অথচ এই ব্যক্তির দাম্পত্য জীবন ঝুঁকির মুখে পড়েছিল, হয়েছিল বিয়ে ভাঙার উপক্রম। কথাগুলো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার।ঘটনাটা ২০০০ সালের। শিকাগো থেকে সিনেট নির্বাচনে ববি রাসের বিপক্ষে অংশ নেন ওবামা। কিন্তু হেরে যান। তবে নির্বাচনে মিশেলের দেওয়া কিছু পরামর্শ উপেক্ষা করেছিলেন ওবামা। এতে ঋণগ্রস্ত হয়ে পড়েন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। ব্যক্তিগত জীবনে নেমে আসে চরম হতাশা। আর এতেই টানাপোড়েন শুরু হয় দাম্পত্য জীবনে। তখন ওবামার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন মিশেল। ওই ঘটনায় মিশেল এতটাই ‘বিষণ্ন’ হয়ে পড়েন যে বন্ধুরা ভয় পেয়েছিলেন, ওবামা না আবার আত্মহত্যা করে ফেলেন। ‘দ্য অ্যামেচার’ নামে একটি বইয়ে এসব তথ্য দেওয়া হয়েছে। বইয়ের লেখক অ্যাডওয়ার্ড ক্লেইন।বইটিতে আরও বলা হয়েছে, মিশেলের পরামর্শ না শোনায় ওবামা ওই নির্বাচনে পরাজিত হন। পরাজয়ের পর মারাত্মক আর্থিক সংকটে পড়েন ওবামার-মিশেলের পরিবার। এতে মিশেলের ‘নিশ্চিত ভবিষ্যত্’ হুমকির মুখে পড়ে। তাই নির্বাচনের পর মিশেল ডিভোর্সের যাবতীয় কাগজ প্রস্তুত ফেলেছিলেন। তখন ওবামা-মিশেলের বিয়ের বয়স মাত্র আট বছর। বন্ধুদের বরাত দিয়ে লেখক অ্যাডওয়ার্ড ক্লেইন বইয়ে আরও উল্লেখ করেছেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার পর ওবামা তাঁর বন্ধুদের বলেন, মিশেল আমার সঙ্গে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছেন। মিশেল ডিভোর্সের কাগজপত্র প্রায় তৈরিই করে ফেলেছেন।’তবে ২০০৫ সালে ইলিনয় থেকে সিনেট নির্বাচিত হওয়ায় পর আবারও তাঁদের দাম্পত্য জীবন আগের অবস্থায় ফিরে আসে। তবে গত ২১ বছরের তাঁদের দাম্পত্য জীবনে আর তেমন সমস্যার কথা জানা যায়নি। তাঁদের দুই সন্তান মালিয়া ও শাসাকে নিয়ে তাঁরা ভালোই আছেন। দ্য গার্ডিয়ান।