বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেলেন লতিফুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২ সম্মানে ভূষিত হয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।বিজনেস ফর পিস ফাউন্ডেশন, অসলো নরওয়ে এই স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালের জন্য বিশ্বের আরও ছয়জন ব্যবসায়ীর সঙ্গে লতিফুর রহমানকেও এই অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিয়েছে বিজনেস ফর পিস ফাউন্ডেশন।আগামী ৭ মে নরওয়ের অসলোর সিটি হলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে লতিফুর রহমানসহ সাতজন ব্যবসায়ীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। ২০০৯ সাল থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এটি বিশ্বের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড।আজ মঙ্গলবার আইসিসি, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান লতিফুর রহমানের এই অ্যাওয়ার্ড পাওয়ার ঘোষণা দেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ ঘোষণার সময় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।প্রাথমিক প্রতিক্রিয়ায় এক প্রশ্নের জবাবে লতিফুর রহমান সাংবাদিকদের বলেন, এ স্বীকৃতি গোটা দেশের ব্যবসায়ী সমাজের। তিনি বলেন, ‘আমি মনে করি, দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জন্য এই অ্যাওয়ার্ড আরও বেশি পাবেন। দেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও বেশি অগ্রসর হবে।’আইসিসি (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স) হচ্ছে বিজনেস ফর পিসের অংশীদার।