বিজনেস ফর পিস পুরস্কার গ্রহণ করলেন লতিফুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সহসভাপতি লতিফুর রহমান বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড-২০১২ গ্রহণ করেছেন।নরওয়ের রাজধানী অসলোয় গতকাল সোমবার রাতে বিজনেস ফর পিস ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে লতিফুর রহমান এই পুরস্কার গ্রহণ করেন। অসলোর সিটি হলে এই পুরস্কার দেওয়া হয়। অসলো থেকে পাঠানো বার্তায় এ খবর জানানো হয়েছে।রাত একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠানের বিস্তারিত জানা যায়নি।পুরস্কার গ্রহণকালে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানও লতিফুর রহমানের সঙ্গে ছিলেন।বিজনেস ফর পিস পুরস্কারটি হচ্ছে ব্যবসাক্ষেত্রে নৈতিকতার সঙ্গে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে যেকোনো ব্যবসায়ীর জন্য সর্বোচ্চ সম্মান।এ বছর ৬০টি দেশ থেকে ৯০ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশের লতিফুর রহমানসহ সাতজন ব্যবসায়ী ব্যক্তিত্বকে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়। এ পুরস্কারে আরও ভূষিত হয়েছেন মিসরের ইব্রাহিম আবুলেইশ, ভারতের অনিল আগারওয়াল, আর্জেন্টিনার এদুয়ার্দো ইউরনেকিয়ান, লিথুনিয়ার ভ্লাদাস লাসাস, যুক্তরাষ্ট্রের ডেভিড ডব্লিউ ম্যাক লেনান এবং তানজানিয়ার রেজিনাল এ ম্যাঙ্গি। গত ১৭ এপ্রিল এই পুরস্কার ঘোষণা করা হয়।অসলো বিজনেস ফর পিস ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এর সহযোগী অংশীদার হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), দ্য ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশন, ওয়ার্ল্ড চেম্বারস ফেডারেশন (ডব্লিউসিএফ), দ্য সিটি অব অসলো, অসলো চেম্বার অব কমার্স এবং অসলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ওডব্লিউটিসি)।