বিজয় দিবস উপলক্ষে আ. লীগের মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শুরু করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দা সাজেদা চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বর্ধিত সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দা সাজেদা চৌধুরী। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আওয়ামী লীগ ও এর ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরো ডিসেম্বর মাস সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সমাবেশ করবে। আজকের বর্ধিত সভায় ঘোষিত কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘পুরো মাস আমরা উদযাপন করব। রাজাকারেরা দেখে যেন বুঝতে পারে মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন। বিজয়ের মাস আমাদের। আমরা রাজাকারদের সেটা দেখিয়ে দেব।’