বিজি প্রেসের এক কর্মচারী আটক, ২৮ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ছাপাখানা বিজি প্রেসের অফসেট শাখার কর্মচারী আবদুল জলিলকে আজ সোমবার আটক করা হয়েছে। তেজগাঁও থানা পুলিশ এ সময় তাঁর কাছ থেকে ২৮ লাখ টাকা উদ্ধার করে। বর্তমানে তিনি ওই থানায় রয়েছেন।পুলিশ জানায়, আজ সকালে জলিলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এ টাকার সন্ধান পায়। পরে প্রেস থেকেই টাকাগুলো উদ্ধার করা হয়। আবদুল জলিলের বাড়ি গাইবান্ধায়।বিজি প্রেসের উপপরিচালক মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিক্রি করে আবদুল জলিল এ পরিমাণ অর্থ পেয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ছাড়া রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার অন্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁর নাম এসেছে।