বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০১৩-১৪ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদ এগিয়ে আছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।সর্বশেষ পাওয়া খবরে সম্মিলিত পরিষদ ৫৬৯টি প্যানেল ভোট পেয়েছে। প্রতিদ্বন্দ্বী ফোরাম পেয়েছে ৫৪৫টি প্যানেল ভোট। রাত পৌনে ১২টার দিকে সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী সাবেক বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে ভোট গ্রহণ অনেকক্ষণ বন্ধ ছিল। তবে ভোটের দিক থেকে পরিষদ এগিয়ে আছে। সালাম মুর্শেদী এ সময় আরও জানান, চট্টগ্রামে ভোট গণনা শেষ। সেখানে পরিষদের ২৪ জন প্রার্থী অনেক ভোটে এগিয়ে। ঢাকা ও চট্টগ্রামে একযোগে সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ২৭টি পরিচালক পদের জন্য দুই প্যানেল—ফোরাম ও সম্মিলিত পরিষদের ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফোরাম ও পরিষদের নেতৃত্বে আছেন যথাক্রমে মাহমুদ হাসান খান ও আতিকুল ইসলাম।