বিজিএমইএ ভবন ভাঙার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিএমইএ ভবনকে অবৈধ উল্লেখ করে এটি ভাঙার দাবিতে আজ সোমবার বেলা ১১টায় সিটিজেনস রাইটস মুভমেন্ট ভবনটির সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীর ৪৩টি খাল উদ্ধার এবং রাজউক-ঘোষিত পাঁচ হাজার অবৈধ ভবন উচ্ছেদ কার্যকর করতে হলে প্রথমেই হাতির ঝিলের বেগুনবাড়ী খালের ওপর নির্মিত বিজিএমইএ ভবনটি ভাঙতে হবে।মানববন্ধনে সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান আট দফা দাবি উপস্থাপন করেন। তাঁরা রাজউক চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি দেবেন বলেও জানান।