বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, হাইকোর্টের রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিকেলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে গণপূর্তসচিব, রাজউক, বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, ২ অক্টোবর রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন আইনজীবী বি এইচ এম মনিরউদ্দিন। এর পরিপ্রেক্ষিতে আদালত এই রুল জারি করেন।