বিজিএমইএ ভবনের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে: মান্নান খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বিজিএমইএ ভবন সম্পর্কে বলেছেন, আদালতের বিচারাধীন বিষয়ে মন্তব্য করা উচিত নয়। আদালতের নির্দেশনা সব নাগরিকেরই মানা করা উচিত। এ ব্যাপারে আদালত যা বলবেন সেই আলোকেই সরকার ব্যবস্থা নেবে।বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য সরকার কাজ করছে এবং তা অব্যাহত থাকবে।