বিজিবি ও আনসারে নতুন ডিজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও ভিডিপি অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ করা হয়েছে। বিজিবির ডিজি করা হয়েছে মেজর জেনারেল আজিজ আহমদকে। বর্তমান ডিজি মেজর জেনারেল আনোয়ার হোসেনকে সশস্ত্র বাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে।অন্যদিকে আনসার ও ভিডিপি অধিদপ্তরে ডিজি করা হয়েছে মেজর জেনারেল মো. নাজিম উদ্দীনকে। বর্তমান ডিজি মেজর জেনারেল জাহিদুর রহমানকেও সশস্ত্র বাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে তাঁদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। উল্লেখ এই দুটি সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।