বিজিবি-বিএসএফের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার দিনের সম্মেলন আজ বুধবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় শুরু হয়েছে।পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত এই সম্মেলনে ২৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারল আনোয়ার হোসেন। ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক ইউ কে বানশাল।মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, অনুপ্রবেশ রোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অপরাধ তত্পরতা কমানো নিয়ে আলোচনা হবে।২৯ সেপ্টেম্বর সম্মত ঘোষণা সইয়ের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই বৈঠক শেষ হবে।