বিজিবিতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) পূর্ণ চেইন অব কমান্ড প্রতিষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ সেনা পরিবারের সদস্যদের পুনর্বাসনে কাজ চলছে।এর আগে সকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের সামরিক সচিবেরা শহীদদের কবরে ফুল দেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, তিন বাহিনী ও বিজিবি প্রধান উপস্থিত ছিলেন।