বিজিবির গাড়িতে শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার জামায়াত-শিবিরের মিছিল থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় আমজাদ হোসেন নামের এক সেপাই আহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বিকেলে হঠাত্ জামায়াত-শিবির একটি মিছিল বের করে। মহানন্দা বাসস্ট্যান্ডে শিবগঞ্জ থেকে আসা বিজিবির একটি টহলগাড়িতে মিছিল থেকে হামলা চালানো হয়। এ সময় গাড়িতে থাকা বিজিবির সেপাই আমজাদ হোসেন আহত হন। জামায়াত-শিবিরের কর্মীরা অন্য একটি পিকআপ ভ্যানেও হামলা চালায়। আচমকা এ হামলার পর মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, বিনা উসকানিতেই জামায়াত-শিবিরের মিছিল থেকে ওই গাড়িতে হামলা চালানো হয়। হামলাকারী কয়েকজনকে চিহ্নিত করা গেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।