বিজেপি নেতাদের নিয়ে বিমানের জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষস্থানীয় নেতা রাজনাথ সিং, অরুণ জেটলি ও সুষমা স্বরাজকে বহনকারী একটি বেসরকারি বিমান আজ সোমবার দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বিমানটি আকাশে ওড়ার পরপরই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে বিমানটি দিল্লি বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণ করে। বিমানের সব যাত্রী অক্ষত আছেন।বিজেপির নেতারা একটি সমাবেশে অংশ নিতে কর্ণাটক যাচ্ছিলেন বলে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়। তাঁরা এখন দিল্লি বিমানবন্দরে অবস্থান করছেন।