বিজ্ঞান, গণিত ও অন্যান্য বইয়ের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত, বিজ্ঞান ও অন্যান্য বইয়ের প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আজ ৭ আগস্ট থেকে প্রদর্শনী শুরু হয়ে চলবে ১৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী ব্যক্তিরা যাতে বই সংগ্রহ করতে পারে, তার ব্যবস্থা থাকবে। প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। যোগাযোগ: জামিল সারোয়ার ট্রাস্ট (৪র্থ তলা), ২৭৮/৩ কাঁটাবন ঢাল, (অষ্ট ব্যঞ্জন রেস্টুরেন্টের বিপরীতে), ঢাকা অথবা আইয়ুব সরকার # ০১১৯১৩৮৫৫৫১।