বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে দুটি মন্ত্রণালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে আলাদা দুটি মন্ত্রণালয় গঠন করা হয়েছে। নতুন এ দুটি মন্ত্রণালয়ের একটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অন্যটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে নতুন দুটি মন্ত্রণালয় গঠনের এ আদেশ জারি করা হয়।এর আগে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে রেলওয়েকে নিয়ে নতুন একটি মন্ত্রণালয় গঠন করে সরকার। এতদিন রেলওয়ে বিভাগটি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ছিল।