বিজ্ঞান ও সাহিত্য মানুষের কল্যাণে কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বিজ্ঞান ও সাহিত্য মানুষের কল্যাণে কাজ করে। মানবকল্যাণে বিজ্ঞানী ও কবি, লেখক ও সাহিত্যিকেরা তাঁদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। পৃথিবীতে এর উদহারণ আছে ভূরি ভূরি।খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল শুক্রবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মোজাহারুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান এসব কথা বলেন। মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশন, খুলনা ‘আমাদের মহাবিশ্ব: বর্তমান, অতীত ও ভবিষ্যৎ’ শীর্ষক স্মারক বক্তৃতার আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান শিশির ভট্টাচার্য। খুলনা সাহিত্য পরিষদের সহসভাপতি আবদুল্লাহ হোসেনের সভাপতিত্বে স্মারক বক্তৃতা অনুষ্ঠানে মো. মোজাহারুল ইসলাম স্মৃতিকথা নিয়ে আলোচনা করেন মোজাহারুল ইসলাম ফাউন্ডেশনের সম্পাদক ফিরোজ আহমেদ।আনিসুজ্জামান আরও বলেন, একসময় মুক্ত অবস্থায় বিজ্ঞানচর্চা ও লেখালেখির সুযোগ ছিল না বললেই চলে। এখন মুক্ত ও উদারভাবে বিজ্ঞান ও সাহিত্যচর্চা এবং লেখালেখির সুযোগ রয়েছে। তাই বিজ্ঞান ও সাহিত্যকে এমনভাবে এগিয়ে নিতে হবে, যাতে বিশ্বসভ্যতা ও শান্তি-প্রচেষ্টা এগিয়ে যায়। অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন মোজাহারুল ইসলামের অনুজ খুলনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। অনুষ্ঠান শেষে খুলনার ১০ জন দরিদ্র ও মেধাবী স্কুল শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।