বিজ্ঞান প্রজন্ম পছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের রাজ্যে পাই নিয়ে আমাদের দেশের গণিতপিপাসুদের আগ্রহ ব্যাপক। কয়েক বছর ধরেই ধুমধাম করে পাই দিবস (১৪ মার্চ) পালিত হচ্ছে, কাটা হচ্ছে পাই কেক, রচিত হচ্ছে পাই পুঁথি বা পাই গান, হচ্ছে পাই মান মুখস্থ করার মজার প্রতিযোগিতা। একুশে বইমেলার এই মাসে এবার প্রকাশিত হলো পাই নিয়ে বই—গণিতের রাজ্যে । বইটি মূলত পাই নিয়ে বেশ কিছু রচনার সংকলন। লেখকদের মধ্যে আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কো-অর্ডিনেটর সুব্রত দেব নাথ এবং একাডেমিক দলের সদস্য সৌমিত্র চক্রবর্তী, নওরিন হাসান চমক, অভীক রায় এবং রক্তিম বড়ুয়া। বইটি সম্পাদনার কাজ করেছেন সুব্রত দেব নাথ।গণিতের রাজ্যে  বইয়ের শুরুতে রয়েছে পাই পুঁথি। রচনাটি লিখেছেন সৌমিত্র চক্রবর্তী। ইতিহাসে বিভিন্ন সময় পাইয়ের মান কত ছিল তার ওপর ভিত্তি করে পাই পুঁথিটি রচিত হয়েছে। পাইয়ের প্রতীক নিয়ে লিখেছেন সুব্রত দেব নাথ। পাইয়ের মান বের করার একটি জনপ্রিয় পদ্ধতি হলো বুফনের সুই। পাইয়ের বিভিন্ন দিকের পাশাপাশি বুফনের সুই পদ্ধতিতে পাইয়ের মান বের করা নিয়ে আলোচনা করেছেন মুহম্মদ জাফর ইকবাল। সৌমিত্র চক্রবর্তী ও অভীক রায় স্ব স্ব উদ্ভাবিত পদ্ধতিতে পাইয়ের মান বের করে দেখিয়েছেন। সারা দেশ ও পৃথিবীর অন্যান্য দেশে যে পাই নিয়ে নানা আয়োজন, তার বর্ণনা রয়েছে মুনির হাসানের লেখায়। এ ছাড়া পাই নিয়ে মজার কিছু রচনা লিখেছেন নওরিন হাসান চমক ও রক্তিম বড়ুয়া। গণিতের রাজ্যে  বইটির অন্যতম প্রধান আকর্ষণ বইয়ের শেষে থাকা পাইয়ের মান। ছক আকারে পাইয়ের মান দশমিকের পর ১,৩০,০০০ ঘর পর্যন্ত দেওয়া হয়েছে। ছক আকারে দেওয়ার ফলে যে কেউ যেকোনো সময় নির্দিষ্ট অঙ্কটি খুঁজে পাবেন।গণিতের রাজ্যে  বইটি প্রকাশ করেছে তাম্রলিপি, মূল্য ১৮০ টাকা। তাম্রলিপি ছাড়াও বইটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির গণিতের বইয়ের স্টলে পাওয়া যাবে।আইয়ুব সরকারএকুশ শতকের জ্যোতির্বিজ্ঞানবিজ্ঞান মানুষের চর্চার বিষয়। আর বিজ্ঞানের নানা দিক নিয়ে মানুষ এখন ভাবে। বিজ্ঞানের বিভিন্ন দিকের মধ্যে জ্যোতির্বিজ্ঞান অন্যতম। যেখানে প্রতিনিয়ত মহাকাশ আর মহাকাশে অবস্থিত গ্রহ, তারা, সূর্য—সবকিছুর সঠিকভাবে ধারণা দিয়ে থাকে। ধর্ম, পৌরাণিক কাহিনি কিংবা জ্যোতিষশাস্ত্র চর্চা থেকে সৃষ্ট প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে সবচেয়ে পুরোনো হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এ এম হারুন অর রশীদ ও মুনির হাসানের সম্পাদনায় বের হয়েছে একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। বইটির মূল্য ২০০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় গণিতের বইয়ের স্টলে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ উপলক্ষে মূলত এই বইটি বাজারে এসেছে। বাংলাদেশের প্রবীণ ও তরুণ বিজ্ঞনীদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আরও বেশি জানার ও শেখার আগ্রহের জন্য এ প্রচেষ্টা। এতে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানের নানা দিকের ওপর লিখেছেন। তাঁদের মধ্যে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ নিয়ে লেখেন এফ আর সরকার। এতে জ্যোতির্বিজ্ঞানের এক শ ঘণ্টা, গ্যালিলিওস্কোপ, কসমিক ডায়েরি, মহাবিশ্বের প্রবেশদ্বার, নারী জ্যোতির্বিদ, আকাশ সচেতনতা, প্যারিসে জ্যোতির্বিজ্ঞান বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া মামুন আহমেদ লেখেন ‘২২ জুলাই পূর্ণগ্রাস সূর্য গ্রহণ সফল পর্যবেক্ষণ’। ‘মহাবিশ্ব’ লিখেছেন সুলতানা এন নাহার। মহাকাশের সৃষ্টি, বিকিরণ ও পুনর্মিলন যুগ, প্রসরমাণ মহাবিশ্ব, মহাজাগতিক অনুতরঙ্গ পটভূমি জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুসহ আরও নানা বিষয়ে উল্লেখ করা আছে। ‘মহাকাশের পরিচিতি’—ফারসীম মান্নান মোহাম্মদী। এতে জ্যোতির্বিজ্ঞান হলো মহাকাশে দৃশ্যমান বস্তুসমূহের গতি, আকার, ভর, ভৌতপ্রকৃতি, রাসায়নিক গঠন এবং এগুলোর উৎপত্তি ও বিবর্তনসংক্রান্ত বিজ্ঞানসহ মহাকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ‘জ্যোতির্বিদ্যার চার শ বছরের উপাখ্যান’—সুব্রত দেব নাথ। ‘আইনস্টাইন আমার আইনস্টাইন’—মুনির হাসান। ‘বিপ্লবী জ্যোতির্বিজ্ঞানীদের কণ্ঠস্বর’—শরীফ মাহমুদ ছিদ্দিকী। ‘মহাবিশ্বের সৃষ্টিরহস্য ও নক্ষত্রের জীবন’—আলী আসগর। ‘ব্ল্যাক হোল’—মুহম্মদ জাফর ইকবাল। ‘মহাকর্ষীয় তরঙ্গ’—শিশিরকুমার ভট্টাচার্য। ‘গ্যালাক্সি’—সৈয়দ আশরাফউদ্দিন। ‘মহাবিশ্বের প্রাণের সন্ধান’—রেজাউর রহমান। ‘একটি নতুন ব্রেন-জগৎ’—এ এম হারুন অর রশীদ। প্রত্যেকে জ্যোতির্বিজ্ঞানের নানা দিক নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা ও ধারণা দিয়েছেন।আবদুল্লাহ আল রাশেদ