বিজ্ঞান-মানবিকে ছেলেরা বাণিজ্যে মেয়েরা এগিয়ে
বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে এ বছর বিজ্ঞান ও মানবিকে ছেলেরা এগিয়ে রয়েছে। অন্যদিকে বাণিজ্য বিভাগে ভালো করেছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে পাঁচ হাজার ৫৫৫ জন ছেলের মধ্যে পাস করেছে পাঁচ হাজার ১৮৪ জন। পাসের হার ৯৩ দশমিক ৩২ এবং জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২০৮ জন। অন্যদিকে তিন হাজার ৬৩৮ জন মেয়ের মধ্যে পাস করেছে তিন হাজার ৩৮৯ জন। পাসের হার ৯৩ দশমিক ১৬। জিপিএ-৫ পেয়েছে ৭৩৯ জন।মানবিক বিভাগে নয় হাজার ২৪১ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাঁচ হাজার ৯৬১ জন পাস করেছে। পাসের হার ৬৪ দশমিক ৫১ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩। আর ১৬ হাজার ৪৬৪ জন মেয়ের মধ্যে পাস করেছে নয় হাজার ৯৭৭ জন। পাসের হার ৬০ দশমিক ৫৯ এবং জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। বাণিজ্য বিভাগে ১২ হাজার ৬২৭ জন ছেলে পরীক্ষা দিয়ে ১০ হাজার ৩৫০ জন পাস করেছে। পাসের হার ৮১ দশমিক ৯৭ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৭১ জন। এই বিভাগে সাত হাজার ৮৫৩ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে ছয় হাজার ৪৪৮ জন পাস করেছে। পাসের হার ৮২ দশমিক ৫১ এবং জিপিএ-৫ পেয়েছে ৩১৯ জন। বাণিজ্য বিভাগে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার জানান, শিক্ষার্থীদের পড়াশোনার দিকে নজর বেড়েছে। নকল বন্ধ, বোর্ড কর্তৃপক্ষের মনিটরিং, শিক্ষকদের আন্তরিকতা এবং একই সঙ্গে ইংরেজি ও গণিতে প্রশ্ন ভালো হওয়ায় গত তিন বছর ধরে পাসের হার বেড়েছে।পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম এনায়েত হোসাইন জানান, শিক্ষার্থীরা নতুন পরীক্ষা পদ্ধতির সঙ্গে তাল মেলাতে সক্ষম হয়েছে। অন্যদিকে নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের মানসিকতার পরিবর্তন হওয়া এবং প্রশ্নপত্রে ভুল না থাকার কারণে ধারাবাহিকভাবে এ সাফল্য তৈরি হয়েছে।বরিশাল বোর্ডে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান: বরিশাল শিক্ষা বোর্ডের অধীন সেরা ২০টি স্কুলের তালিকায় শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল। সেখানে ২৫৮ জনের মধ্যে পাস করেছে ২৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। তৃতীয় স্থানে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। এ স্কুলের ৩৫০ জনের মধ্যে পাস করেছে ৩৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন।এরপর ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। ভোলা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৯২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। পটুয়াখালী সরকারি জুবলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৫ জনের মধ্যে পাস করেছে ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। ঝালকাঠী সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ের ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৭১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। পিরোজপুরের কাউখালী সরকারি কেএম ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পিরোজপুর সরকারি মাধ্যমিক স্কুলের ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। কাউখালীর এসবি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। বরগুনার আমতলী চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পটুয়াখালীর কলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।ঝালকাঠী হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ের ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। বরগুনার আমতলী একে হাইস্কুলের ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। পিরোজপুরের স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমির ১১৬ জনের মধ্যে পাস করেছে ১১৩ জন।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।শত ভাগ পাস করেছে ছয়টি বিদ্যালয়ে: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি প্রতিষ্ঠান শত ভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। এর মধ্যে পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯২ জন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ জন, মঠবাড়িয়ার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮ জন, শাপলেজা মডেল হাইস্কুলের ৫৩ জন এবং বরিশাল ক্যাডেট কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।বোর্ড সেরা পিরোজপুর: বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শতকরা হার অনুসারে শীর্ষ অবস্থান নিয়েছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৭৮ দশমিক ০৭৯ ভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এখানে পাসের হার ৭৫ দশমিক ৯১ ভাগ। এ ছাড়া তৃতীয় বরগুনা জেলা (পাসের হার ৭৫ দশমিক ৩৩), চতুর্থ বরিশাল জেলা (পাসের হার ৭৫ দশমিক ০২), পঞ্চম ভোলা জেলা (পাসের হার ৭২ দশমিক ৫৯) এবং ষষ্ঠ অবস্থানে ঝালকাঠী জেলা (পাসের হার ৬৮ দশমিক ২৯)।জিপিএ-৫ ও ২-৩ প্রাপ্ত সংখ্যা: বরিশালে এবার ৫৫ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ৩০৯ জন পাস করেছে। এর মধ্যে দুই হাজার ৭৫১ জন জিপিএ-৫ পেয়েছে। বাকিদের মধ্যে ১০ হাজার ১৬১ জন জিপিএ-৪-৫, আট হাজার ৪২১ জন জিপিএ-৩.৫-৪, আট হাজার ৭৫৯ জন জিপিএ-৩-৩.৫, ১০ হাজার ৩৩১ জন জিপিএ-২-৩ এবং ৮৮৬ জন জিপিএ-১-২ পেয়েছে।চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এর মধ্যে পটুয়াখালীর পূর্ব মির্জাগঞ্জ এসএম মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন, মেহেন্দীগঞ্জের পাতারহাট এ্যাপেক্স নাইট মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন, পিরোজপুরের একপাই জুজখোলা পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন এবং ঝালকাঠীর কাটাখালীর আমরী বুনিয়া এইচকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন পরীক্ষা দিয়ে কেউ পাস করতে পারেনি।