বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম আর নেই (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার রাত একটার দিকে চট্টগ্রাম নগরের মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।জামাল নজরুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ফুসফুসের সংক্রমণ ও হূদরোগের কারণে কয়েক দিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জামাল নজরুল ইসলাম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে জন্মগ্রহণ করেন। দেশের এই প্রখ্যাত বিজ্ঞানী মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। তাঁর বিখ্যাত বই ‘দি আলটিমেট ফেইট অব দি ইউনিভার্স’ বা ‘মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি’। বইটি বিশ্বের কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি পাঠ্যবই হিসেবে পড়ানো হয়। এ ছাড়া, তাঁর আরও কিছু উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে।অধ্যাপক জামাল নজরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।