বিজ্ঞানী স্টিফেন হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স: ৭০। আইনস্টাইনের পর তাঁকেই বলা হয় সবচেয়ে প্রতিভাবান তাত্ত্বিক পদার্থবিদ। কঠিন এক অসুস্থতা নিয়ে বছরের পর বছর বেঁচে থেকে চিকিৎসাবিজ্ঞানীদের জন্যও এখন এক বিস্ময়ে পরিণত হয়েছেন মানুষটি।বিশ্বখ্যাত বই: এ ব্রিফ হিস্ট্রি অব টাইম। বিয়ে: জেইন উইল্ডকে বিয়ে করেন।সেই ১৯৬৩ সালে তাঁর শরীরে স্নায়বিক রোগ মোটর নিউরন ডিজিজ (এমএনডি) ধরা পড়ে। চিকিৎসকেরা বলেছিলেন, বড়জোর কয়েক মাস তিনি বেঁচে থাকতে পারেন। অথচ এর পর প্রায় অর্ধশত বছর ধরে বেঁচে আছেন হকিং। ২১তম জন্মদিনের কিছুদিন আগে হকিংয়ের এমএনডি ধরা পড়ে। ১৯৮৫ সালে এক অস্ত্রোপচারের পর তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে পড়ে। আজীবনের জন্য বাকশক্তি হারান তিনি। এখন বিশেষ এক কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে মনোভাব প্রকাশ করেন বাকশক্তিহীন হকিং।কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান চেয়ারের পদে ৩০ বছর কাটানোর পর হকিং ২০০৯ সালে সেখান থেকে অবসর নেন। রোগাক্রান্ত শরীর নিয়ে তিনি এখনো অধ্যাপনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি নতুন একটি বই প্রকাশ করেছেন, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন।