বিজ্ঞান—জটিল সূত্রের সহজ ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগ্রহ, অনুবাদ ও সম্পাদনা: এইচ কে রুমী মূল্য: ২০০ টাকাঅধুনা প্রকাশন নিয়ে এসেছে বিজ্ঞানের মৌলিক সূত্রের ওপর লেখা বই বিজ্ঞান—জটিল সূত্রের সহজ ব্যাখ্যা।যুগ যুগ ধরে অসংখ্য বিজ্ঞানী ও গবেষকের পুরো জীবনের পরিশ্রমের ফলে আধুনিক বিজ্ঞান তার আজকের অবস্থান পেয়েছে। আধুনিক বিজ্ঞানের মৌলিক তত্ত্ব, সূত্র, নীতি ও এগুলো আবিষ্কারের কাহিনি, আবিষ্কারকের নাম-পরিচয়, সময়—এ সবকিছু নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এ বইটিতে। ১৭৫টির বেশি সূত্র, তত্ত্ব, প্রস্তাব, নিয়ম, স্বতঃসিদ্ধ, উপপাদ্য, গবেষণা, নকশা, পদ্ধতি, প্যারাডক্স, সমীকরণ, ধ্রুবক ও অন্যান্য ধারণার বর্ণনা এ বইতে দেওয়া হয়েছে, যা বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। আরও রয়েছে বিজ্ঞানের বিখ্যাত ব্যক্তিত্বদের নাম, যেমন পিথাগোরাস, গ্যালিলিও, নিউটন, ডারউইন ও আইনস্টাইন, সাম্প্রতিককালের র্যাচেল কারসন, জেমস লাভলক ও স্টিফেন হকিং।বইটিতে বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে সহজ-সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং কিছু প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। যেমন, পিথাগোরাসের উপপাদ্য কী? সারকোডিয়ান রিদম ও বায়োরিদমের প্রচলিত ধারণার মধ্যে পার্থক্য কী? ব্ল্যাকহোল তত্ত্ব কী? ইত্যাদি। প্রতিটি লিপিবদ্ধ বিষয় স্বয়ংসস্পূর্ণ। অপর পৃষ্ঠায় সহায়িকার প্রতিটি তথ্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় একটি সহায়ক বই হতে পারে এটি। বিজ্ঞান সম্পর্কে কৌতূহলী পাঠকেরও অনেক কাজে লাগবে বইটি। তথ্যসমৃদ্ধ এই বইটি সংগ্রহ, অনুবাদ ও সম্পাদনা করেছেন এইচ কে রুমী। বইটির মূল্য ২০০ টাকা। বইটির একমাত্র পরিবেশক সময় প্রকাশন। পাওয়া যাবে প্লাজা এআরে ‘সময়’-এর স্টলে।সিফাত মাহমুদ