বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের বিজ্ঞাপন ও সব ধরনের প্রচারণা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর বিলবোর্ড অবিলম্বে সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর বিজ্ঞাপন এবং প্রচারণা বন্ধ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন । এর আগে গত ২৭ জুলাই হাইকোর্ট অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্ল¬ট-ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে এসব প্রকল্পের কার্যক্রম পরিচালনা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালত থেকে রুল জারি করা হয়েছিল।পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) দায়ের করা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশ দিয়েছিলেন।বেলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রিট আবেদনে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল¬্যানের অধীনে স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল¬্যান এবং ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) অন্তর্ভুক্ত এলাকায় অননুমোদিত আবাসন প্রকল্পের প্ল¬¬েটর ও ফ্ল্যাট বিক্রয়ের লক্ষ্যে প্রচারিত সব বিজ্ঞাপন ও মাটি ভরাট বন্ধে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ব্যর্থতা তুলে ধরা হয়। এই রিট মামলার অন্য বিবাদীরা হচ্ছেন ভূমিসচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং তথ্যসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রিহ্যাব ও বিলডিএর সভাপতি।আবেদনে বলা হয়, আইন অনুযায়ী অননুমোদিত আবাসন প্রকল্পের প্ল¬ট ও ফ্ল্যাট বিক্রয়ের জন্য প্রচারিত সব বিজ্ঞাপন ও বন্যাপ্রবাহ এলাকা, পুকুর ভরাট সম্পূর্ণ আইনবিরোধী হলেও বেসরকারি আবাসিক কোম্পানিগুলো নিয়মিতভাবে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে অননুমোদিত আবাসন প্রকল্পের প্ল¬ট ও ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করছে এবং বন্যাপ্রবাহ এলাকা ও পুকুর (ওয়াটার রিটেনশন পন্ড) ভরাট অব্যাহত রেখেছে। আবেদনে আরও বলা হয়, ৫৬টি অননুমোদিত প্রকল্প এবং ৪১৮টি মৌজার মাটি ভরাট বন্ধ করা জরুরি।