বিজ্ঞাপন ও মাটি ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব প্রকল্পের কার্যক্রম পরিচালনা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এসব কার্যক্রম বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। স্থগিতাদেশ দেওয়া হয়েছে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) দায়ের করা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।বেলার এক বিজ্ঞপ্তিতে জানান হয়, রিট আবেদনে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান এবং ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) অন্তর্ভুক্ত এলাকায় অননুমোদিত আবাসন প্রকল্পের প্লেটর ও ফ্ল্যাট বিক্রয়ের লক্ষ্যে প্রচারিত সব বিজ্ঞাপন ও মাটি ভরাট বন্ধে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ব্যর্থতা তুলে ধরা হয়। এই রিট মামলার অন্য বিবাদীরা হচ্ছেন ভূমিসচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং তথ্যসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রিহ্যাব ও বিলডিএর সভাপতি।আবেদনে বলা হয়, আইন অনুযায়ী অননুমোদিত আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রয়ের জন্য প্রচারিত সব বিজ্ঞাপন ও বন্যাপ্রবাহ এলাকা, পুকুর ভরাট সম্পূর্ণ আইনবিরোধী হলেও বেসরকারি আবাসিক কোম্পানিগুলো নিয়মিতভাবে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে অননুমোদিত আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করছে এবং বন্যাপ্রবাহ এলাকা, পুকুর (ওয়াটার রিটেনশন পন্ড) ভরাট অব্যাহত রেখেছে। আবেদনে আরও বলা হয়, ৫৬টি অননুমোদিত প্রকল্প এবং ৪১৮টি মৌজার মাটি ভরাট বন্ধ করা জরুরি।বাদীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার ফিদা এম কামাল এবং তাঁকে সহযোগিতা করেন বেলার আইনজীবী মো. ইকবাল কবীর। বিবাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজীক আল জলিল।৫৬ অননুমোদিত হাউজিং কোম্পানির তালিকা১। আশুলিয়া ল্যান্ড ডেভেলপমেন্ট লি., ইউনিকন প্লাজা, ষষ্ঠ তলা, ৪০/২ নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা (দক্ষিণখান)।২। জেনোভ্যালি প্রপার্টিজ লি., পিংক সিটি আবাসিক প্রকল্প, ৪৯ লেক সার্কাস রোড, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা (ঊড় কাঁঠালদিয়া)।৩। eাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লি., বিসিআইসি ভবন, ১৪ তলা, ৩০-৩১ দিলকুশা বা/এ, ঢাকা (নর্থ টাউন, টঙ্গী/গুটিয়া)।৪। বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লি., বিসিআইসি ভবন, ১৪ তলা, ৩০-৩১, দিলকুশা বা/এ, ঢাকা। নর্থ টাউন, কেরানীগঞ্জ/বাগৈর।৫। বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লি., বিসিআইসি ভবন, ১৪ তলা, ৩০-৩১, দিলকুশা বা/এ, ঢাকা। ইস্ট টাউন, কাচপুর/মদনপুর।৬। সানভ্যালি আবাসিক প্রকল্প, স্বদেশ প্রপার্টিজ লি., বাড়ি নং-৫৬, ব্লক-সি, রোড নং-১১, বনানী, ঢাকা-১২১৩ (বাড্ডা, সুতিভোলা)।৭। নতুন ধারা হাউজিং কোম্পানি লি., ৩১৯/৩২০ সেজাত প্লাজা, ৩য় তলা, গুলশান-২, ঢাকা (বাড্ডা)।৮। মিশন এনার্জি অ্যান্ড প্রপার্টিজ লি., এইচ এম প্লাজা (১৪ তলা), প্লট নং-৩৪, সেক্টর নং-৩, উত্তরা আ/এ, ঢাকা। রুহামা বাংলাদেশ লি. (পাঞ্জেরি পরিবহন), ধউর, রানাভোলা।৯। এমএন হাউজিং লি., সুজাত প্লাজা, ২নং সুজাত নগর, পল্লবী, ঢাকা। বাউনিয়া।১০। রূপায়ণ হাউজিং এস্টেট লি., রূপায়ণ সেন্টার, ৭২ মহাখালী বা/এ, ঢাকা। বড় আশুলিয়া, সাভার।১১। যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট, বাইতুল আবেদ ভবন (৮ম তলা), পুরানা পল্টন, ঢাকা। বাগৈর, কেরানীগঞ্জ মৌজা।১২। নিউ হ্যাভেন মেডিকেল সেন্টার, স্কুল অব মেডিসিন ন্যাশনাল ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, রোড নং-৮, বাড়ি নং-৪৪৯/১, ডিওএইচএস, বারিধারা, ঢাকা ক্যান্ট., ঢাকা। ধউর মৌজা।১৩। বায়তুল আমান বহুমুখী সমবায় সমিতি লি., গোড়ান, চটবাড়ী গোড়ান, চটবাড়ী।১৪। হিরাঝিল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রা. লি., সাং-ছোলমাইদ, থানা-বাড্ডা, ঢাকা-১২১২। কাঁঠালদিয়া, সাতারকুল, ভাটারা।১৫। বিসমিল্লাহ রিয়েল এস্টেট, খোলামোরা, খেয়াঘাট, থানা-উত্তর, কেরানীগঞ্জ। মধ্যের চর, কেরানীগঞ্জ।১৬। মক্কা হাউজিং লি., কেরানীগঞ্জ।১৭। রমজান নগর হাউজিং, গ্রাম-রসুলপুর, ডাকঘর-আব্দুল্লাপুর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। চর গোলগুলিয়া, কেরানীগঞ্জ।১৮। মেসার্স আমির এন্টারপ্রাইজ, ৩৩ সোয়ারীঘাট, চকবাজার, ঢাকা। ব্রাহ্মণকীত্তা, কেরানীগঞ্জ।১৯। মওলানা রিয়েল এস্টেট, হাজি দোস্ত মো. রোড, হাজি করিমবাগ, কোনাখোলা থানা, উত্তর কেরানীগঞ্জ। ব্রাহ্মণকীত্তা, কেরানীগঞ্জ।২০। হাজি এম গফুর ল্যান্ড ডেভেলপার্স লি., ২৬ ওয়ার স্ট্রিট, ঢাকা। আমুলিয়া, শূন্যা।২১। নূরনগর হাউজিং প্রকল্প, নূরনগর হাউজিং কোং লি., সাঁতারকূল, বাড্ডা।২২। টাউন ভিউ আবাসিক প্রকল্প, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লি., সাঁতারকূল, কাঁঠালদিয়া, বাড্ডা।২৩। আশুলিয়া মডেল টাউন প্রকল্প, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লি., ৭৬৪ সাতমসজিদ রোড, ঢাকা (আশুলিয়া, সাভার)।২৪। মধুমতী মডেল টাউন প্রকল্প, মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লি., ২৫/২ গ্রীন রোড, ঢাকা। আমিন বাজার, সাভার।২৫। ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি প্রকল্প, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লি., মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।২৬। নিউ উত্তরা মডেল টাউন প্রকল্প, মেসার্স যমুনা বিল্ডার্স লি., সেনা কল্যাণ ভবন (১৩ তলা),১৯৫ মতিঝিল বা/এ, ঢাকা। আশুলিয়া, সাভার।২৭। যমুনা বিল্ডার্সের আবাসন প্রকল্প, যমুনা বিল্ডার্স লি., সেনা কল্যাণ ভবন (১৩ তলা), ১৯৫ মতিঝিল বা/এ, ঢাকা (ডুমনি, বরুয়া, বাড্ডা)।২৮। গ্রিন মডেল টাউন প্রকল্প, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লি., ৭৬৪ সাতমসজিদ রোড, ঢাকা (মান্ডা, সবুজবাগ)।২৯। বসুন্ধরা রিভারভিউ প্রকল্প, ইস্টওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট (প্রা.) লি., বসুন্ধরা টাওয়ার, লেভেল-১৯, পান্থপথ, ঢাকা। কেরানীগঞ্জ।৩০। ভাকেশন সিটি প্রকল্প, কেরানীগঞ্জ।৩১। বিসিএস পুলিশ অফিসার্স কো-অপারেটিভ হাউজিং প্রকল্প। সাভার।৩২। সাভার মডেল টাউন প্রকল্প, সাভার।৩৩। বাইপাইল প্রকল্প, সজীব রিয়েল এস্টেট প্রাইভেট লি., সাভার।৩৪। আশুলিয়া আবাসন প্রকল্প, আশুলিয়া।৩৫। আশুলিয়া সিটি প্রকল্প, পারটেক্স গ্রুপ, আশুলিয়া।৩৬। প্যারাডাইজ রিয়েল এস্টেট প্রকল্প, পারটেক্স গ্রুপ (আশুলিয়া)।৩৭। রংধনু আবাসিক প্রকল্প, হাসেম রিয়েল এস্টেট (আশুলিয়া)।৩৮। রেইনবো টাউন প্রকল্প, ব্র্যাক কনকর্ড (আশুলিয়া)।৩৯। প্রত্যাশা হাউজিং প্রকল্প, টঙ্গী, আশুলিয়া।৪০। মেইনল্যান্ড সিটি, মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।৪১। শ্যামলী জনকল্যাণ বহুমুখী প্রকল্প, মোহাম্মদপুর (বাঁধের পূর্ব পার্শ্বে)।৪২। নবীনগর প্রকল্প, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।৪৩। মীনা বাজার প্রকল্প, আজকের কাগজ, মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।৪৪। আলী নূর রিয়েল এস্টেট প্রকল্প, মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।৪৫। জনক-জননী মডেল টাউন প্রকল্প, মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।৪৬। রায়েরবাজার মডেল টাউন প্রকল্প, মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।৪৭। ফেন্সি ইন্টারন্যাশনাল প্রকল্প, মোহাম্মদপুর (বাঁধের পশ্চিম পার্শ্বে)।৪৮। মোহাম্মদীয়া হাউজিং আবাসন প্রকল্প, মোহাম্মদীয়া হাউজিং আদাবর, মোহাম্মদপুর।৪৯। চান হাউজিং প্রকল্প, আদাবর, মোহাম্মদপুর।৫০। নবোদয় হাউজিং প্রকল্প, আদাবর, মোহাম্মদপুর।৫১। লতিফ রিয়েল এস্টেট, কাঁটাসুর, মোহাম্মদপুর।৫২। বসুমতী আবাসিক প্রকল্প, হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রপার্টি লি., কাঁঠালদিয়া, বাড্ডা।৫৩। প্রমিনেন্ট হাউজিং প্রকল্প, মোহাম্মদপুর।৫৪। প্রাইভেট ডিওএইচএস (নর্দান হোল্ডিংস লি.), আউকপাড়া, সাভার।৫৫। নর্দান হোল্ডিংস লি., আউকপাড়া, সাভার।৫৬। যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট, বাইতুল আবেদ ভবন (৮ম তলা), পুরানা পল্টন, ঢাকা (রানাভোলা, উত্তরা)।